Frequently Asked Questions (FAQs)
ডেসকোর কল সেন্টার নম্বর ১৬১২০ (16120)। আপনি যেকোনো মোবাইল বা ল্যান্ডলাইন থেকে কল করতে পারেন।
আপনি বিকাশ, নগদ, রকেট, উপায় অথবা ডেসকোর অফিসিয়াল ওয়েবসাইট এবং নিকটস্থ ভেন্ডিং স্টেশন থেকে রিচার্জ করতে পারবেন।
ডেসকোর অফিসিয়াল ইমেইল ঠিকানা হলো: [email protected]
আপনার বিদ্যুৎ বিলের কপিতে বিক্রয় ও বিতরণ বিভাগের নাম উল্লেখ থাকে, অথবা ডেসকোর হেল্পলাইন ১৬১২০ এ কল করে আপনার মিটার নম্বর দিয়ে জানতে পারবেন।
স্মার্ট মিটারে রিচার্জ সফল হলে স্বয়ংক্রিয়ভাবে ব্যালেন্স আপডেট হয়। আপনি মিটারের ডিসপ্লে বাটনে প্রেস করে বর্তমান ব্যালেন্স চেক করতে পারেন।
টোকেন কোড বা এসএমএস চেক করুন। স্মার্ট মিটারে কিছুটা সময় লাগলে ১৬১২০ কল সেন্টারে যোগাযোগ করে আপনার ট্রানজেকশন আইডি প্রদান করুন।
ডেসকো কাস্টমার পোর্টাল বা মোবাইল অ্যাপে লগইন করে আপনার ব্যবহার সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং অ্যানালিটিক্স দেখতে পারবেন।
প্রথমে আপনার মিটারের ব্যালেন্স এবং মেইন সুইচ চেক করুন। যদি পুরো এলাকায় বিদ্যুৎ না থাকে তবে ডেসকো কমপ্লেইন সেন্টারে বা ১৬১২০ নম্বরে অবহিত করুন।
মিটারের কিপ্যাডে নির্দিষ্ট কোড (যেমন Hexing মিটারের জন্য 801 বা সংশ্লিষ্ট নির্দেশিকা অনুযায়ী) চেপে ইন্টার বাটনে প্রেস করলে ব্যালেন্স দেখা যাবে।
ডেসকো ওয়েবসাইটের Contact Contact Us সেকশনে সকল এসঅ্যান্ডডি (S&D) অফিসের ঠিকানা ও ফোন নম্বর পাওয়া যাবে।
Developed and maintained by: System Automation (ICT Division), DESCO
